শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার বিকাল পাঁচটার দিকে আটরশিয়া পশ্চিমপাড়া গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তার মরদেহ দাফন করা হয়।
এর আগে শনিবার সকাল দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসসের সাবেক কমান্ডার বজলুর রশিদ সোনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।
ডেস্ক/এমএস