শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীতে মাছ ধরার সময় চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত এলাকার একটি খালে মাছ ধরার তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বিএসএফের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মুকুল, মোশারফের ছেলে আলিস, ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মতির ছেলে বাবু।
ধরে নিয়ে যাওয়াদের স্বজনরা জানান, বাড়ির পাশেই সীমান্ত এলাকর একটি খালে মাছ ধরতে গেয়েছিল চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।
সংশ্লিট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি।
এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ডেস্ক/এমএস