শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
কানসাট ক্লাব কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

কানসাট ক্লাব কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ক্লাব কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে কানসাট ক্লাব আয়োজিত কানসাট রাজবাড়ি মাঠে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

উদ্বোধনী খেলায় ৩৭-৭১ পয়েন্টে শাহবাজপুর ভলিবল দলকে হারিয়ে জয়লাভ করে ভোলাহাট বাচ্চমারী এলিভেন্ট স্টার ভলিবল দল। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়।

কানসাট ক্লাবের সভাপতি শহিদুল হক হায়দারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও কানসাট ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবেদী প্রমূখ।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY