শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম ‘বিএনপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়’— দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন যুবদল নেতা নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা রিমান্ডে
ভারতীয় আগ্রাসনবিরোধী লং মার্চ শেষে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

ভারতীয় আগ্রাসনবিরোধী লং মার্চ শেষে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে কয়েকটি গাড়িবহরের লং মার্চ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে এসে শেষ হয়েছে।

শনিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠনের ব্যানারে শুরু হওয়া লং মার্চটি রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ এসে পৌঁছায়। পরে দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে লং মার্চ ও বিক্ষোভ শিবগঞ্জ পৌর পাইলিং মোড় এলাকার একটি আমবাগানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, হেফাজতে ইসলামের রাজশাহী জেলা শাখা সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, প্রচার সম্পাদক নাইমুল হাসান,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ ইসাহাক প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ফেলানীর লাশকে কাঁটাতারের বেড়ায় বিদ্ধ করা হয়নি। কাঁটাতারের বেড়ায় বিদ্ধ করা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলের নতজানু পররাষ্ট্র নীতি ও এর চালক রাজনীতিকরা এজন্য দায়ী। দায়ী তাদের ভারত তোষণ নীতি।

এই লংমার্চ তাদের প্রতি ঘৃণার প্রকাশ। ওই ১৫ বছরে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন বহু বাংলাদেশি। 

বক্তারা আরো বলেন, ভারত ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রেখেছে। কিন্তু এভাবে চলতে পারে না।

দেশের মানুষ এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। ভবিষ্যতে ভারতের যেকোনো আগ্রাসন প্রতিহত করা হবে। প্রতিরোধ গড়ে তোলা হবে। বক্তারা সীমান্ত হত্যাকাণ্ডের শিকারদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY