বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তায় থাকবে ১৫ প্লাটুন বিজিবি

জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তায় থাকবে ১৫ প্লাটুন বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্তরক্ষী বাহিনীটি।

রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে তারা।

বিজিবি অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে চাঁপাইনবাগঞ্জ-১ আসন তথা শিবগঞ্জ উপজেলায় মোতায়েন করা হবে ৩ প্লাটুন বিজিবি।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) ৮ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তথা সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY