বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসনের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

জেলা প্রশাসনের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

আগামী ১২ রবিউল আওয়াল ১৪৪৪ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে ক-বিভাগে শিশু-৪র্থ শ্রেণি, খ-বিভাগে ৫ম-৭ম শ্রেণি, গ-বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বাংলা তরজমাসহ ক্বেরাত প্রতিযোগিতা, ক-বিভাগে শিশু-৪র্থ শ্রেণি, খ-বিভাগে ৫ম-৭ম শ্রেণি, গ-বিভাগে ৮ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে হামদ ও নাত প্রতিযোগিতা আজ শনিবার জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।
এছাড়া আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদে মিলাদুন নবী (স.)’র গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY