বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির নির্বাচন উপকমিটির আহ্বায়ক মু. আজিজুর রহমান স্বাক্ষরিত নির্বাচনী সময়সূচিতে এ তথ্য জানানো হয়।
বণিক সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০ অক্টোবর খসড়া ও ১৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন প্রার্থীরা। ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওইদিন বিকেলে ৪টায় বাছাই ও ৫টায় প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। ২০ অক্টোবর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ওই দিন দুপুর ১টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, বিকেল ৫টায় তাদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়া ৮ নভেম্বর সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচনে দায়িত্ব থাকা কর্মকর্তারা।