বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে জাতীয় শিক্ষক দিবস ২০২২ উযযাপন

শিবগঞ্জে জাতীয় শিক্ষক দিবস ২০২২ উযযাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থা রুপান্তর শুরু এ প্রতিপাদ্যকে সামনে রেখে  শিবগঞ্জে জাতীয় শিক্ষকদিবস পালিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসের  সহযোগিতায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট উপজেলা চত্বর থেকে উপজেলার  সকল স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে আবার উপজেলা চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন স্থথানীয় সংসদ সদস্য উদ্দিন আহম্মেদ শিমুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY