বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৮০ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কমলা লেবুর চারা বিতরণ

৩৮০ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কমলা লেবুর চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮০ জন শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন জাতের কমলা লেবুর চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে চারা বিতরণকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন বলেন, ফলের চারা পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে। এছাড়া গাছগুলো কিভাবে লাগাতে হবে, পরিচর্যা কিভাবে করতে হবে, কি কি খাবার দিতে হবে বা সেইসব খাবার কিভাবে নিজেই বাড়িতে তৈরি করতে হবে সে সম্পর্কেও ধারণা পেয়েছে শিক্ষকদের কাছ থেকে। মনামিনা কৃষি খামারের সহযোগিতায় চারাগুলো বিতরণ করা হয়।
গাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন মনামিনার স্বত্তাধিকারী ফলচাষি মতিউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন, বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY