বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: মৃত্যু ১, হাসপাতালে ৪৯৮

ডেঙ্গু: মৃত্যু ১, হাসপাতালে ৪৯৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন। এতে মোট মৃত্যু ১৬২ জনে দাঁড়াল।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট তিন হাজার ৬৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৩২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৪২৮ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৪১ হাজার ৪৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৫১০ জন।

একই সময় দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৪১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৮ জন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY