বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবী সংগঠন Root of Life জীবনের মূল সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ানে ধোবরা আনক উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপি কার্যক্রম শেষ হয়। রক্তের গ্রুপ জানতে আগ্রহী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অত্র স্কুলে আসে এবং প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
ডেলটা মেডিকেল সেন্টারে সহযোগিতায় সংগঠনের উপদেষ্টা ডাঃ মাহফুজ রায়হানের পরামর্শে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন লাবনী আক্তার বেবী, আহমেদ জসিম, রানাউল ইসলাম রনি,রোখসানা মৌসুমী, বৃষ্টি আক্তার । সার্বিক সহযোগিতা করেন Root Blood Team এর কর্মকর্তা আরিয়ান আহমেদ আরিফ, কাউছার আলি ,আযিম হুসেন, আরিয়ান প্রমুখ ।
সংগঠনের সদস্য রোখসানা মৌসুমী জানান, বিনামূল্যে রক্তের প্রয়োজনে সবসময় পাশে থাকা এবং রক্তের ঘটতি পূরণে স্বেচ্ছায় রক্তদানে সবসময় প্রস্তুত রয়েছে Root of Life জীবনের মূল সংগঠনের সদস্যরা ।
উল্লেখ্য, Root of Life জীবনের মূল একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুলক সংগঠন ।