বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি বিষয়ক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি বিষয়ক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টেক্স ফাউন্ডেশনের আয়োজনে আম রপ্তানিতে traceability এর গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত সভায় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার।

সভায় প্রধান আলোচক কৃষিবিদ মিটুল কুমার সাহাসহ জেলা ও উপজেলার কর্মকর্তা, গবেষণা প্রতিনিধি, আম উদ্যোক্তার উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব, আম উদ্যোক্তা রফিকুল ইসলাম ও আতিকুর রহমান মিলন প্রমূখ।


ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY