বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ সময়ের সাথে সাথে বিদায় নিল একটি বছর। আসছে নতুন বছর । শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সারা বিশ্বের মতো বাংলাদেশ বরণ করে নিবে ইংরেজি নতুন বছরকে।

নববর্ষের এই আগমনী লগ্নে শিবগঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন। একই সঙ্গে আগামী বছরে একটি সুখী-সমৃদ্ধ শিবগঞ্জ উপজেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

জোবায়ের হোসেন জানান, বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।

আরো বলেন, ‘আসুন, মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY