বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর বাজার হতে আগরিয়া ব্রীজ ভায়া কালিতলা জামে মসজিদ সড়ক ও বালিয়াদিঘী মধ্যবাজার হতে গাজীপুর বিসি পর্যন্ত দীর্ঘ প্রায় আড়াই কিলোমিটারের দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে মির্জাপুর বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি বলেন, সড়ক যোগাযোগে অভুতপূর্ব সাফল্য এনেছে শেখ হাসিনার সরকার। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে। এ সময় এলজিইডির উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির আহমেদ মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আজমল হক বাদশা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানা ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY