বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মেধাবী শিক্ষা বৃত্তি পেলো পা দিয়ে লিখে পরিক্ষা দেয়া সিয়াম

মেধাবী শিক্ষা বৃত্তি পেলো পা দিয়ে লিখে পরিক্ষা দেয়া সিয়াম

 

(জামালপুর) থেকে

জামালপুরের সরিষাবাড়ীতে হাত না থাকায় পা দিয়ে লিখে এসএসসি পরিক্ষা দেয়া মেধাবী শিক্ষার্থী সিয়াম পেলো অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি। বন্ধুজন এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাব হলরুমে সিয়ামের হাতে তার শিক্ষা বৃত্তির আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন এর সভাপতিত্বে ও এনটিভি প্রতিনিধি আসমাউল আসিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মানবজমিন প্রতিনিধি এম এ রউফ, কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম ঠান্ডু, মিজানুর রহমান, সদস্য বাদশা ভূইয়া, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

পরে মেধাবী শিক্ষার্থী সিয়ামের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কামনায় ও তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY