বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দলের বিক্ষোভ মিছিল

 

 

 

 

সন্ত্রাসী খুনি হাসিনার বিচারের দাবীতে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিবগঞ্জ উপজেলা শাখাও পৌর শাখা বৃহস্পতিবার ১৫ আগস্ট) বিকেলে থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি ও উপজেলা কৃষকদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন অবিলম্বে খুনি হাসিনাও তার দোসরদের দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন,ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে।তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। শিবগঞ্জ উপজেলা কৃষক দল রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন।
উক্ত বিক্ষোভ মিছিলে শিবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ও পৌরসভার নয়টি ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন #

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY