বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার রুপিসহ যুবক আটক

সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার রুপিসহ যুবক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাংলাবাজার ইউপির দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ হৃদয় মিয়া উপজেলার বাংলাবাজার ইউপির ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের ছেলে।

বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার দক্ষিণ কলাউড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ভারতীয় নাগরিক বাদরেন নামে এক ব্যক্তির কাছে মাছ বিক্রি করে টাকা নিয়ে দেশে আসার পথে উপজেলার বাংলাবাজার ইউপির ভাওয়ালীপাড়া গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY