বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে দুর্গাপূজার একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম। এর আগে শনিবার দিবাগত রাতে মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, আসন্ন দুর্গোৎসবের জন্য প্রতিমাটি নির্মাণ করা হয়েছিল। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথাসহ অন্যান্য অংশ ভাঙচুর করে। এ সময় মন্দিরে কেউ ছিল না।
চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, শহরের অদূরে বটতলা হাট এলাকায় একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ডেস্ক/শারমীন