বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় রাজিয়া সুলতানা শম্পা নামের এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক রাজিয়া সুলতানা সম্পা জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ। তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ জানায়, সুলতানা রাজিয়া শম্পা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।
সেখানে দেখা যায়, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে
ডেস্ক/এমএস