বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান কিবরিয়া গ্রেপ্তার

শিবগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান কিবরিয়া গ্রেপ্তার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে শিবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা উপজেলার নয়ালাভাঙ্গা-চন্ডিপুরের মৃত খোস মোহাম্মদের ছেলে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত তিনি। মর্দানায় হামলা, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY