বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে বৃহস্পতিবার উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৬৮ এর ৪/৫-১ এস এলাকার হারুনের আমবাগানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার মুন্সিপাড়া-পন্ডিতপাড়া গ্রামের আরিফুল হক হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও একই ইউনিয়নের তারাপুর-মোন্নাপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে সুমন আলী (২৮)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিংনগর সীমান্ত দিয়ে ১২-১৩ জন বাংলাদেশি যুবক ভারতের অংশে প্রবেশের চেষ্টা করলে ভারতের ৭১ বিএসএফের দৌলতপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে।

এ সময় তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন সেলিম রেজা ও সুমন আলী। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের সহযোগিরা।

সীমান্তে একজন আহত হবার বিষয়টি স্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY