বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা

৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ১৯৭১ সালে পরাজিত শক্তি জামায়াত ইসলাম আজও দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত- এদের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

বুধবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপিই প্রকৃত অর্থে ইসলামপ্রিয় ও ইসলাম অনুরাগী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছেন।

বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা আরও বলেন, জামায়াত ইসলাম কোনো ইসলামী দল নয় বরং তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকেই নষ্ট করছে। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি, ততদিন তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY