বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান

শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মাওলানা কেরামত আলী বিএনপি কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা বলেন, জামায়াত একটি আদর্শিক রাজনৈতিক দল, যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তাই তাদের কার্যক্রমে খুশি হয়ে জামায়াতে যোগদান করেছেন।

রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় জামায়াতে যোগদান করেছেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY