বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু

গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের রাউজানে মাঠের মধ্যে গভীর নলকূপের গর্তে পড়ে মো. মিসবাহ নামে চার বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টীম উদ্ধার অভিযান শুরু করেছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বড়ুয়াপড়ায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে খেলাধূলা করতে গিয়ে শিশু মিসবাহ হঠাৎ করে মাঠের মধ্যে ওই নলকূপ স্থাপনের জন্য খুঁড়ে রাখা পাইপ আকৃতির চিকন একটি গর্তে পড়ে যায়। এসময় স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে সবাইকে ডাকতে শুরু করে।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি টীম এসে উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধার কাজ চালানোর সময় শিশুটি আরও গভীরে চলে যায়। এতে উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর খানেক আগে সরকারি একটি প্রকল্পের জন্য কদলপুরের বড়ুয়া পাড়ায় একটি নলকূপ খনন করা হয়। তবে সেখানে গর্তটি দীর্ঘদিন উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আনুমানিক ৪০-৫০ ফুট গর্তটির গভীরতা হতে পারে বলেও জানান তারা।

এ বিষয়ে রাউজান থানার ওসি মো. এস এম সাজেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও পুলিশসহ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, কিছু দিন আগে রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে গিয়েছিলো দুই বছর বয়সী শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY