বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অফিসের সামনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা। সভায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী-পুরুষসহ সমাজসেবা কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।

বক্তারা- বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ স্বাধীনভাবে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এবারের নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ভোটাররা জুলাই সনদ নিয়ে তাদের মতামত দেবেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক দুটি ব্যালট পেপার থাকবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY