মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

রোববার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী।

তিনি জানান, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থীসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY