বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর-মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল সদর উপজেলার উপ-রাজারামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি মোটরসাইকেলে থাকা ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেস্ক/এমএস