মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী

শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত ইসলামীর ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাককাটি তলা এলাকায় নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

এ সময় জামায়াতের সমালোচনা করে শাহজাহান মিঞা বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগ দিয়েছেন। এই যোগদান আমাদের ক্রেডিট নয়। জামায়াতের নানারকম অবান্তর ইসলামবিরোধী কথাবার্তা ও কর্মকাণ্ডের কারণেই তারা ফিরে আসছে। তাদের আমি অভিনন্দন জানায়। আল্লাহর ইচ্ছাতে আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। পাশাপাশি কুটির শিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক একে আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ ও ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম প্রমূখ। এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদানকৃতরা হলেন- ধাইনগর ইউনিয়নের জামায়াতকর্মী আবদুস সালাম, আলাউদ্দিন, আরিফ, লিয়াকত আলীসহ অন্যান্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY