বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নগরজুড়ে ট্রাফিক পুলিশ ফিরছে শৃঙ্খলা

নগরজুড়ে ট্রাফিক পুলিশ ফিরছে শৃঙ্খলা

সামিউল ইসলাম,রাজশাহী প্রতিনিধি: আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে থানার কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহী মহানগরীর ১২ টি থানায়।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার পাশাপাশি রাজশাহীর অধিকাংশ মোড়ে ট্রাফিক পুলিশ  সার্জেন্টদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদেরকে সহযোগিতা করতে দেখা গেছে শিক্ষার্থী ও আনসার সদস্যদের। এতে করে নগরীর রাস্তাঘাটগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

পুলিশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে অন্যান্য দাবিগুলো পূরণ করা হবে। এই প্রতিশ্রুতি পেয়ে পুলিশ কাজে যোগদান করেছে। পুলিশের কাজে ফেরায় মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

পুলিশের কাজে ফেরার বিষয় নিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলাম জানান,এরই মধ্যে সকল পুলিশ সদস্য বিভিন্ন থানার পাশাপাশি সড়কেও কাজ করছেন। পুলিশ বাহিনী মানুষের আশা আকাঙ্খা পূরণ কাজ করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY