বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সামিউল ইসলাম,রাজশাহী প্রতিনিধি:ময়লার স্তুপে বল ভেবে ককটেল নিয়ে খেলা করার সময় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আহত শিশুদের মেডিকেল ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী অবস্থান নেন। সেখানে ৮ থেকে ১০ টি সক্রিয় ককটেল উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় আহতরা ওই এলাকার আলমগীরের ছেলে আব্দুল্লাহ(৭) ও শাহীনের ছেলে সাবাব (৮)।
টিকাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়ে রামেক হাসপাতালের জরুরী বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিলো। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়। খবরটি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানা।
স্থানীয়রা ধারণা করছেন, কোটা আন্দোলনের সময় এই ককটেলগুলো তৈরী করা হয়। পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।