বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুম বাঙালী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন ও সাদ্দাম হোসেনসহ অন্যরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আফতাবুজ্জামান আল-ইমরান ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা জানান। এছাড়া খেলোয়াড়দের জন্য স্থানীয়ভাবে ফান্ড গঠনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা বিত্তশালী রয়েছেন তাদের সহায়তায় স্থানীয়ভাবে ফান্ড গঠন করা যেতে পারে।

এতে সাহায্যের পরিমাণ বাড়বে, তেমনি খেলার সময় দুর্ঘটনায় আহত খেলোয়াড়দের চিকিৎসা সহায়তাও করা যাবে। তিনি সিনিয়র খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আপনাদের খেলার মান উন্নয়নের পাশাপাশি নতুনদের উদ্বুদ্ধ করতে হবে। এর আগে তিনি স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

ডেস্ক/শারমীন

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY