বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শ্যামপুর চামা বাজার নুরানী মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই কোরআন শরীফ বিতরণ করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হোদা। এ সময় ভবানীপুর ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি একরামুল হক, শ্যামপুর চামাবাজার নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আওয়াল ও সহকারী প্রধান শিক্ষক হাফেজ আবু বাক্কারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।