বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী হলো  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন মিল্কী গ্রামের  উজ্জল আলির ছেলে ও আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দল্লাহ আল ওসমান(১৩)  স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল ১০টার দিকে বাইসাইকেল যোগে মাদ্রাসার যাবার পথে  বিদিরপুর নামক স্থানে বিপরীত দিকে আসা বালূ বোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল ওসমান নিহত হয়।  পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত কওে  জানান সংবাদ পেয়ে ঘটনা স্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।  ট্রাক্টর  চালক সদর  উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের  শ্রীরামপুর গ্রামের  কাবিরের ছেলে রনি ইসলামকে আটক করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।  এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY