শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মোবারকপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মোবারকপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মোবারকপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোনো পরিস্থিতিতে কৃষকদলের নেতাকর্মী জনগণের পাশে দাঁড়াবে ও জনকল্যাণে কাজ করে যাবে। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মোবারকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেম আলী, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জানিবুল ইসলাম জোসিসহ অন্যরা।