বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে ৩৪২৯ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

শিবগঞ্জে ৩৪২৯ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নিম্নআয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভা চত্বরে কার্ডধারী প্রত্যেক পরিবারকে ৪৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল  দেয়া হয়। শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন জানান, প্রতি কেজি চাল ৩০ টাকা, ডাল ৬০ টাকা ও  তেল ১০০ টাকা দরে বিক্রি করা হয়। নয়টি ওয়ার্ডে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ পণ্য সামগ্রী কিনতে পারছেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY