মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৫ বছরে যারা গুম-খুন করেছে, তাদের ক্ষমা করব না : ডা. শফিকুর

১৫ বছরে যারা গুম-খুন করেছে, তাদের ক্ষমা করব না : ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে জাত-পাত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই অংশ নিয়েছে। তারা গুলির সামনে রাস্তায় এসে দাঁড়িয়েছিল মুক্তির জন্য। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর। তাদের জন্য আমরা গর্বিত।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে নির্দিষ্ট কোনো দল, ধর্মের লোক অংশ নেয়নি। সেই সময় এক অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সেই ঐক্য ধরে রেখে দেশ গড়তে হবে। কেউ যেন এই ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আমরা জাতপাত, ধর্ম বৈষম্য দেখতে চাই না।’শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় যশোর শহরের চাঁচড়ায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘যারা একনাগাড়ে ১৫ বছরের শাসনামলে লুণ্ঠন, হত্যা, গুম করেছেন, আমরা তাদের ক্ষমা করব না। অধ্যাপক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীকে তারা হত্যা করেছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY