শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, কারাগারে যুবক

সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, কারাগারে যুবক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি’র হাতে আটক যুবক মাহাবুব মোল্লাকে (২৫) আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে তাঁকে আদালতে তোলা হয়। মাহবুব মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার আব্দুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাকপাড়া সীমান্তে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৮২/৭ এস হতে প্রায় ২৫ গজ বাংলাদেশের ভেতর থেকে আটক করে চাকপাড়া বিওপি’র টহল দল।

পরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাকপাড়া বিওপির হাবিলদার আব্দুল আলিম বাদী হয়ে মাহাবুবের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বিজিবি মামলা দিয়ে প্রতিবন্ধী মাহাবুবকে পুলিশে সোপর্দ করার পর পিবিআই-এর সহায়তায় শুক্রবার দুপুরে তার পরিচয় নিশ্চিত করা হয়। এজন্য রাজশাহী থেকে পিবিআই-এর একটি টীম শিবগঞ্জ থানায় এসে নির্বাচন কমিশনের ডাটাবেইজের সাহায্যে আঙুলের ছাপ সংগ্রহ করে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মাহাবুবের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

মাহাবুব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ও আংশিক বাকপ্রকিবন্ধী বলে মনে হয়। 

সংশ্লিষ্ট ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই যুবককে সীমান্ত থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তদন্তে তার পরিচয় ও উদ্দেশ্য বেরিয়ে আসবে। তবে কেন মাদারীপুরের ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বা বিজিবি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY