মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচার চলছে : গোলাম পরওয়ার

হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচার চলছে : গোলাম পরওয়ার

মানবতাবিরোধী অপরাধীদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়া বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা করা হয়। তারা হেলিকপ্টার দিয়ে গুলি করেছিল। গুলি করা সেই লাশগুলো সাভার আশুলিয়া নিয়ে ট্রাকের ওপরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে তারা। ওরা মানবতাবিরোধী অপরাধী।

শেখ হাসিনার তৈরি এই ট্রাইব্যুনালে তার বিচার হবে। মিথ্যা সাজানো মামলা দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। তোমার তৈরি ট্রাইব্যুনালেই তোমার বিচার চলছে।’ 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সারে ৪টায় ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

ট্রাইব্যুনালে ২০০ অধিক মামলা হয়েছে। 

তিনি আরো বলেন, ‘পতিত স্বৈরাচার ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। যেখানকার মাল সেখানে চলে গেছে। বাংলাদেশের মানুষ ১৫-১৬ বছর একটি কালো যুগ পাড় করেছে।

দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। এ ছাড়া ৪০ হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান রক্ত দিয়ে আমাদের ঋণী করে গেছে তাদের ঋণ করে বৃথা যেতে দেওয়া যাবে না।’ 

নির্বাচন নিরপেক্ষ করার জন্য সংস্কার ছাড়া সম্ভব হবে বলে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘আপনি সব সংস্কার না করে অন্তত নির্বাচনের জন্য যেসব বিভাগ জড়িত এমন ৬-৭টা বিভাগকে সংস্কার করে ছয় মাসের মধ্যে সংস্কারগুলো করতে পারেন। কারণ আপনার যে ১৩টি রিফর্ম কমিশন করেছেন তার মধ্যে ইতিমধ্যে কয়েকটা জমা হয়ে গিয়েছে।

বাকিগুলো জমা হলে বাছাই করে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করতে পারেন। তারপর ছয় মাসের মধ্যে সেখান থেকে বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করুন। প্রশাসনকে নিরপেক্ষ করুন। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে পড়ে থাকা আওয়ামী লীগের দোসরদের বিদায় করে দেন। তারপর আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন। আর না হলে নির্বাচন গত নির্বাচনের মতো হয়ে যাবে।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের মানুষ একটি দল ও একটি পরিবারের কাছ জিম্মি ছিল। জামায়াত-বিএনপির নাম শুনলে চাকরি হতো না। লিখিত পরীক্ষায় টিকলেও পুলিশ তদন্তে আর টিকত না। ব্যবসা-বাণিজ্য সব কিছুই ছিল নিয়ন্ত্রিত। গত তিনটি নির্বাচনে কেউ ভোট দিতে পারিনি। আমাদের ভোট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে দিত। তারা আমাদের রাস্তা থেকেই বাড়িতে পাঠিয়ে দিত।’

জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আমির আতিকুর রহমান কবির।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY