মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অল নিউজ এজেন্সী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি। ঢাকা মহানগরী উত্তরের সকল জনশক্তিকে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের আহবান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ত্রয়োদশ নির্বাচনে কাঙ্খিত ফলাফল অর্জন করতে হবে।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা পরওয়ার বলেন, শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্খিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া। জাতীয় সমাবেশ হলো তার ট্রানিং পয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।
দলের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমির আ. রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও নাজিমুদ্দিন মোল্লা
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।
ডেস্ক/এমএস