সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মহাসমাবেশ শেষে রমনা পার্কে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

মহাসমাবেশ শেষে রমনা পার্কে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে রমনা পার্ক এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার  (২০ জুলাই) সকালে শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পল্টন, মতিঝিল, শাহবাগ ও রমনা (ঢাকা- ৮) আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। সমাবেশস্থলের পার্শ্ববর্তী হওয়ায় অনেকে নামাজ, খাবার ও বিশ্রামের জন্য রমনা পার্ক এলাকা ব্যবহার করেন। ফলে বিভিন্ন স্থানে আবর্জনা ছড়িয়ে পড়ে। পরে নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা ঢাকাবাসীর হার্ট হিসেবে পরিচিত রমনা পার্কটি পরিষ্কার করেন।

পার্কের পরিচ্ছন্নতা কার্যক্রমটি শাহবাগ, মৎস্য ভবন ও বেইলীরোড গেইট থেকে শুরু হয়ে পার্কের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করেন স্বেচ্ছাসেবকরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY