মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিআর পদ্ধতিতে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: হালিম

পিআর পদ্ধতিতে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: হালিম

ঠাকুরগাঁও সংবাদদাতা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পিআর পদ্ধতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের গুরুত্ব বাড়াতেই পিআর পদ্ধতি প্রয়োজন। বিশ্বে ৯০টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমরা এজন্যই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি।”

মাওলানা আব্দুল হালিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দেশপ্রেমিক জোটকে’ জেতানোর জন্য এখন থেকেই কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এর জন্য পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান। এছাড়া জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সভায় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি ছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY