মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: জামায়াত নেতা হামিদুর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: জামায়াত নেতা হামিদুর

অল নিউজ এজেন্সী ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিউর করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। অন্যথায় নির্বাচন হবে না।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিউর করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না। তিনি বলেন, জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। সময় উত্তর দিবে। এজন্য আমরা জনমত গঠন করবো।

জামায়াতের এই নেতা বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃ-নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ‎সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন৷

‎এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, ‎জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নাই। তবে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে দাবি করেন তিনি।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY