মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ফ্যাসিস্ট ও গণহত্যার দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে ব্যান্ড করতে হবে বলে হুশিয়ারী দিয়েছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
শুক্রবার বিকালে জুলাই সনদের আইনভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আসতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আল্লাহ’র আইন কায়েম করতে হবে। আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে যেন আল্লাহ’র আইনকে মানুষ বিশ্বাস করে। এদেশের মানুষ ন্যায় প্রতিষ্ঠা করবে এবং দাঁড়িপাল্লায় ভোট দেবে। একই সঙ্গে দেশের মানুষের ভ্যাগের পরিবর্তন করতে চাই।
উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল মান্নান, সেক্রেটারী বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমির আবু বাক্কার ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক প্রমূখ। পরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
ডেস্ক/এমএস