বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি মানুষের সেবার রাজনীতি করে: শাহজাহান মিঞা

বিএনপি মানুষের সেবার রাজনীতি করে: শাহজাহান মিঞা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপি মানুষের সেবা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। বৃহস্পতিবার দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন দেশ ও দেশের মানুষের সেবা ও উন্নয়নের রাজনীতি করেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। ঠিক তেমনি তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন।

পরে সনাতন ধর্মাবলম্বী শারদীয় শুভেচ্ছা বিনিময় করে পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম ও পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল প্রমূখ।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY