বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচুনিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাঝে এসব বেঞ্চ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
এ সময় তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই শিক্ষার্থীদের পাঠাদানের সুবিধার লক্ষে উঁচুনিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে। একদিনে এটি দীর্ঘমেয়াদী টেকসই, অন্যদিকে পরীক্ষা কেন্দ্রগুলো সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল জাতি গঠনে জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য পাঠদানে উদ্ভাবনী পদ্ধতি, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী ছবি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০ জোড়া করে উঁচুনিচু বেঞ্চ দেয়া হয়। এটি বাস্তবায়ন করেছে আহাদ এন্টারপ্রাইজ।
ডেস্ক/এমএস