মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

অল নিউজ এজেন্সী ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দল।

সোমবার দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হবে। এদিন সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বৈঠক ও সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, সোমবার বেলা ১১ টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চুড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২ টায় যৌথ প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে পাঁচ দফা দাবিতে অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল সহকারে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে তারা।

আন্দোলনরত দলগুলোর মধ্যে আরো রয়েছে-বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY