মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। শনিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন করা হয়।

সাংবাদিকদের কাছে বুলবুল অভিযোগ করে বলেন, একটি দলের এক নেতা জামায়াত ও প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতের মানবিকতা, উন্নয়ন, লড়াই সংগ্রাম দেখেই দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে।

মোটরসাইকেল শোডাউনটি নিউমাকের্ট, বিশ্বরোড ও শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

শোডাউন শেষে জামায়াত নেতা বুলবুল বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY