বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে মেধা অনুযায়ী চাকরি দেয়া হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।
বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ধ্বংসের রাজনীতি করে না, বিএনপি সব সময় উন্নয়নের রাজনীতি করে। বিএনপি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল দাবি করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন।
শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যরা।
ডেস্ক/এমএস