বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নাসিরুদ্দিন বাসু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার প্রান্তিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। নিহত নাসিরুদ্দিন বাসু সদর মডেল থানার প্রান্তিকপাড়ার আত্তাব মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, আজ দুপুরে প্রান্তিকপাড়া এলাকায় সরকারি ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে নুরী বেগম ও অপর পক্ষ লাইলা বেগমের পরিবারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি শান্ত করতে গেলে নুরী বেগমের পরিবারের লোকজন নাসিরুদ্দিন বাসুকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ প্রান্তিকপাড়ার নিয়াজ, মেহেদী, রফিক, মো. বাবু, নুরী বেগম, খতিজা বেগম ও মসজিদপাড়ার সোহাগীকে আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY