বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না: বুলবুল

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না: বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁদাবাজদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আপনাদের শেষ সময় এসে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে অবিলম্বে চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে ব্যবসায়িক ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বুলবুল বলেন, বাংলাদেশের জাতীয় বাজেট মূলত বিদেশি ঋণের ওপর দাঁড়িয়ে আছে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে ধারাবাহিকভাবে ঋণ নিতে হচ্ছে। এর ফলে দেশের প্রতিটি শিশু জন্মের পর থেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে বড় হচ্ছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রকৃত দেশপ্রেমের ঘাটতি রয়েছে। দেশের উন্নয়নের চেয়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারী করাই যেন রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের সর্বত্র চাঁদাবাজদের দৌরাত্ম্য চলছে। চাঁদাবাজি এখন একটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যন্ত এই চাঁদাবাজির কারণে বিপর্যস্ত। এ অবস্থার পরিবর্তন জরুরি।

চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে এখানকার সম্ভাবনাময় পণ্যগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম, কাঁসাসহ অন্যান্য স্থানীয় পণ্যের গুণগত মান ও স্বকীয়তা বিশ্ববাজারে যথাযথভাবে উপস্থাপন করা গেলে নতুন বাজার সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে এবং স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপকৃত হবেন। এর মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম বুলবুল। এছাড়া তিনি কৃষি ইপিজেড তৈরি করে কৃষকদের অর্থনীতির উন্নয়ন ও লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও কথা বলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা কর-কাঠামোর জটিলতা, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানির বিষয়ে অভিযোগ করেন।

সভায় বক্তারা- ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। সভায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY